আবেদনের শেষ তারিখ : 30.04.2024
সূত্র: দৈনিক ইত্তেফাক - 05.04.2024
গণপ্রজাত বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে চাকরি, পদ ২০ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই মন্ত্রণালয়ে তিন ক্যাটাগরির পদের ১৩ ও ২০তম গ্রেডে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে । আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১. পদের নাম: কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৪। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। ২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৪। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে । কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ শব্দ ও ৭০ শব্দ; টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ শব্দ ও ৩০ শব্দ থাকতে হবে। প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বেতন স্কেল: ১১,০০০- ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। ৩. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ১২। যোগ্যতা: এসএসসি বা সমমান পাস । বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)। বয়সসীমা : ৩১ মার্চ ২০২৪ তারিখে প্রার্থীর বয়স উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর । আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের এই http://modmr.teletalk.com.bd/ ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট থেকে জানা যাবে । আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস ফি ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস ফি ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে । আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৪, বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। তবে বিভাগীয় বিকেল ৫টা পর্যন্ত ।

0 Comments