আবেদনের শেষ তারিখ : 24.04.2024





সূত্র:  আজকের পত্রিকা- 05.04.2024

৮৮ কর্মী নেবে শেরপুর সিভিল সার্জনের কার্যালয় সাত ক্যাটাগরিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সিভিল সার্জনের কার্যালয়, শেরপুর এবং এর অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। আগ্রহী শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৪ এপ্রিল বিকেল ৫টা। পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর ৩টি যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) পদের নাম ও সংখ্যা: পরিসংখ্যানবি ১টি যোগ্যতা : পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) পদের নাম ও সংখ্যা: স্টোরকিপার ৫টি যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১টি যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। টাইপিংয়ে প্রতি মিনিটে অন্যূন বাংলা ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) পদের নাম ও সংখ্যা: স্বাস্থ্য সহকারী ৭৫টি যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) সিভিল সার্জনের কার্যা পদের নাম ও সংখ্যা: ড্রাইভার ২টি যোগ্যতা : অষ্টম শ্রেণি পাসসহ হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) পদের নাম ও সংখ্যা: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট ১টি যোগ্যতা বা সমমান পাসসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯) বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। আবেদন ফি: কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ, স্টোরকিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্বাস্থ্য সহকারী ও ড্রাইভার পদের জন্য নির্ধারিত আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পদের জন্য নির্ধারিত আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://cssherpur.teletalk. com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। সূত্র: বিজ্ঞপ্তি