আবেদনের শেষ তারিখ : 22.04.2024
সূত্র: দৈনিক ইত্তেফাক - 30.03.2024
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন এর কার্যালয়, নেত্রকোনা visit: cs.netrokona.gov.bd স্মারক নং- সিএসনেত্র/৩য় ও ৪র্থ শ্রেণীর জনবল নিয়োগ/২০২৪/৬৬১/১(১৭) “নিয়োগ বিজ্ঞপ্তি” তারিখঃ ২৭/০৩/২০২৪ খ্রিঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন-১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নং- ৪৫.০০.০০০০.১৪০.১১.০০১.২৪-৮২, তাং- ১৪ জানুয়ারি ২০২৪ খ্রিঃ মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জন এর কার্যালয়, নেত্রকোণা ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে স্থায়ী/অস্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত ১১ হতে ২০ তম গ্রেড এর (পূর্বতন ৩য়-৪র্থ শ্রেণী) নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে http://csnetrokona.teletalk.com.bd ওয়েব সাইটে অনলাইন (Online) এ দরখাস্ত আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না । ক্রমঃ পদের নাম পদের সংখ্যা গ্রেড (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে ৷ পরিসংখ্যানবিদ ০৮ টি গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-) অফিস সহকারী | কাম কম্পিউটার | মুদ্রাক্ষরিক ১৪ টি গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) ০৩ স্টোর কিপার ৭টি গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) 08 গাড়ি চালক ৪ টি গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) খ) কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা, সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ) কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি-এর দক্ষতা থাকতে হবে। গ) টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২০ শব্দ ও ইংরেজীতে অন্যূন ২০ শব্দের গতি থাকতে হবে। ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা, সমমানের পরীক্ষায় উত্তীর্ন। খ) স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে । ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা, সমমানের পরীক্ষায় উত্তীর্ন। খ) ড্রাইভিং লাইসেন্সঃ হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। | যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন (০১) সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র নেত্রকোণা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য | সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা, সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে উপর্যুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়ন এর পার্শ্ববর্তী ওয়ার্ড হতে নির্বাচন করা হবে। (০২) স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস নেত্রকোণা ও গ) অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। নেত্রকোণা জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে । এবং নেত্রকোণা জেলার সকল উপজেলা পরিষদ এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে। 0& স্বাস্থ্য সহকারী ১০৮ টি গ্রেড-১৬ (১৩০০-২২৪৯০/-) ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ল্যাবরেটরি এটেন্ডেন্ট ২ টি গ্রেড-১৯ (৮,৫০০-২০,৫৭০/-) | আবেদনের শর্ত ও নির্দেশনাবলী ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নেত্রকোণা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ২। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। ৩। সকল আবেদনকারীর বয়স আবেদন শুরুর তারিখঃ ০২/০৪/২০২৪ খ্রিঃ এ সর্বনিম্ন ১৮ (আঠার) এবং সর্বোচ্চ বয়স সীমা হবেঃ ক) সকল প্রার্থীর (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/শারীরিক প্রতিবন্ধী ব্যতীত) ক্ষেত্রে ৩০ (ত্রিশ) বৎসর । খ) বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর। গ) বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র-কন্যাগণের ক্ষেত্রে ৩০ বছর। ঘ) বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য নয় । ৪। সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে । ৫। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না । ৬। স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং-স্বাঃঅধিঃপ্রশা-২/৩য় শ্রেণী নিয়োগ-৩/২০১৮/৪৫২৫, তারিখ-০৮/১০/২০১৮ খ্রিঃ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে পরিসংখ্যানবিদ, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্বাস্থ্য সহকারী পদে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গণনাযোগ্য হবে। তারা বর্তমানে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মূলে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। ৭। পরিসংখ্যানবিদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, গাড়ি চালক, স্বাস্থ্য সহকারী ও ল্যাবরেটরি এটেনডেন্ট পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগবিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে মৌখিক/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন। স্বাস্থ্য সহকারী পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে । ৮। আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে । ৯। সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে সরকারি বিধি বিধান অনুসরণ পূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ (NOC) এর মূল কপি জমা দিতে হবে। ১০। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি বিধান প্রতিফলিত হবে। ১১। স্বাস্থ্য সহকারী পদের (ক্রমিক নং-০৫) ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের (পুরাতন) জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের (পুরাতন) স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণও আবেদন করতে পারবেন (এ ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে)। তবে সংশ্লিষ্ট শুন্য পদের ওয়ার্ডের বাসিন্দাকে যোগ্য প্রার্থী হিসেবে পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হিসাবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে। ১২। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent address) যদি ইতঃপূর্বে কোন সার্টিফিকেটে বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়, তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয় পত্র (NID) ও সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে । ১৩। স্বাস্থ্য সহকারীর শুন্য পদের তালিকা (ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক) সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে এবং নেত্রকোণা জেলার সকল উপজেলা পরিষদ এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে । ১৪। প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোন তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে অথবা, কোন প্রতারণা বা দূর্নীতির আশ্রয় গ্রহন করলে অথবা মিথ্যা, ভিন্ন/ভূল তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীর প্রার্থীতা বা নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৫। কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন । ১৬। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী/শর্তাবলী ও সময়সীমা নিম্নরূপঃ- (ক) পরীক্ষায় অংশগ্রহনে ইচ্ছুক ব্যক্তিগণ (http://csnetrokona.teletalk.com.bd) ওয়েবসাইটে আবেদনপত্র পূরন করতে পারবেন। ওয়েব সাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফরম পূরণ করতে হবে। (খ) অনলাইন (Online) এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০২/০৪/২৪ খ্রিঃ তারিখ সকাল ০৯.০০ ঘটিকা। (গ) অনলাইন (Online) আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২২/০৪/২৪ খ্রিঃ তারিখ। (অফিস চলাকালীন সময় পর্যন্ত) (ঘ) উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন (Online) এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ১৭। Online-এ আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে। ১৮। অনলাইন (Online) আবেদনপত্রে পূরনকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরনকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন । ১৯। প্রার্থী Online এ পূরনকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন । ২০। SMS প্রেরণের নিয়মাবলী ও পীক্ষার ফি প্রদানঃ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। যদি Applicant's copy-তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কাল/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তা হলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধণ গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত করা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে একটি রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant's copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ০১ হতে ০৫ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ২০০/- (দুইশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ২৩/- (তেইশ) টাকা সহ মোট (অফেরতযোগ্য) ২২৩/- (দুইশত তেইশ) এবং ০৬ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ১০০/- (একশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ১২/- (বারো) টাকা সহ মোট অফেরতযোগ্য ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online আবেদনপত্রে সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এর আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না । প্রথম SMS: CSNETROKONA <space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: CSNETROKONA ABCDEF Send to 16222. Reply: Applicant's Name, Tk. 223 / - will be charged as an application fee. Your PIN is XXXXXXXX. To pay fee Type CSNETROKONA <space> Yes <space> PIN and send to 16222 নম্বরে। দ্বিতীয় SMS : CSNETROKONA <space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: CSNETROKONA YES 12345678. Reply SMS: Congratulations! Applicant's Name, payment completed successfully for CSNETROKONA Application for (post name) User ID is (ABCDEF) and Password (XXXXXXXX.) ২১। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://csnetrokona.teletalk.com.bd অথবা www.cs.netrokona.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু মাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরন করা বাঞ্চনীয়। ২২। SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন কপি প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহনের সময় এবং উত্তীর্ন হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। ২৩। শুধুমাত্র Teletalk প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন । (ক) User ID জানা থাকলে : CSNETROKONA <space> HELP < space > USER <space> User ID & send to 16222. Example: CSNETROKONA HELP USER ABCDEF (খ) PIN Number জানা থাকলে CSNETROKONA <space> HELP <space> PIN <space> PIN Number & send to 16222. Example: CSNETROKONA HELP PIN 12345678 ২৪ ! বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইট www.es.netrokona.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। QR Code স্ক্যানের মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.cs.netrokona.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে । ২৫। অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.query@teletalk.com.bd ইমেইল ঠিকানায় ইমেইল করা যাবে। এছাড়া netrokona@cs.dghs.gov.bd ই-মেইলে ও টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ http://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। Mail / মেসেজ এর subject-এ Organization Name: CSNETROKONA Post Name: * * * Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে। ২৬। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোন শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষন করেন। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ২৭। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত, ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রসমূহের মূলকপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং একসেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন/প্রত্যায়ন সরকারি ১ম শ্রেণীর কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখসহ সীলমোহর) কর্তৃক সম্পাদিত হতে হবে। ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূলসনদ/সাময়িক সনদ/প্রত্যয়নপত্র, অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি । খ) প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদপত্র । গ) চাকুরীর আবেদন ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ড উল্লেখ করতঃ) জাতীয়তা ইত্যাদি সনদপত্র । ঘ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র । ঙ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থিদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সনদপত্র/প্রমাণক। মুক্তিযোদ্ধার সন্তান, সন্তানের সন্তান, কোটার আবেদন কারীকে মুক্তিযোদ্ধার সহিত সম্পর্ক বিষয়ে পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যানের সনদ থাকতে হবে । চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৩১/০৮/২০২৩ খ্রিঃ তারিখের ৪৮.০০.০০০০.০০২.১৯.০০৪.১৮.১৯ নম্বর স্মারকে জারীকৃত পরিপত্রের নির্দেশনা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা, নাতী/নাতনি হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) প্রকাশিত সমন্বিত তালিকা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটে (https://bffwt.gov.bd) বিদ্যমান টিএমআইএস এ প্রকাশিত নামই বৈধ/স্বীকৃত মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার জন্ম তারিখ ৩০ মে ১৯৫৯ খ্রিঃ অর্থাৎ ১৯৭১ সালের ৩০ নভেম্বর খ্রিঃ তারিখে ১২ বছর ০৬ মাস কিংবা তার পূর্বে হতে হবে । (ছ) বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা নাতী/নাতনি হিসেবে চাকরি প্রার্থীকে নিম্নবর্ণিত ছক পূরণ করে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে: প্রার্থীর নাম, পিতার নাম ও ঠিকানা | বীর মুক্তিযোদ্ধার যে তালিকা বা নাম, পিতার নাম গেজেটে বীর ও ঠিকানা মুক্তিযোদ্ধার নাম রয়েছে তার বিবরণ প্রার্থীর সহিত বীর মুক্তিযোদ্ধার সম্পর্ক (বীর মুক্তিযোদ্ধার | পুত্র/কন্যা এবং নাতী/নাতনির ক্ষেত্রে ছেলে/মেয়ের পক্ষ উল্লেখ করতে হবে।) বীর মুক্তিযোদ্ধার জন্ম তারিখ মন্তব্য ১। জন্মনিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ : ২। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ : ৩। এসএসসি সনদ অনুযায়ী জন্ম তারিখ : ৪। জন্মনিবন্ধন আইন অনুযায়ী পৌরসভা/ইউনিয়ন পরিষদের প্রত্যয়ন পত্র অনুযায়ী জন্ম তারিখ : জ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (উপজাতি) প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক ইস্যুকৃত সনদপত্র । ঝ) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শারীরিক প্রতিবন্ধী সম্পর্কিত সনদপত্র । ঞ) এতিম প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক এতিমখানা/শিশুসদন কর্তৃক প্রদত্ত সনদপত্র । ট) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য (ন্যূনতম ২১ দিনের প্রশিক্ষন যা০২/০৪/২০২৪ খ্রিঃ তারিখের পূর্বে সম্পন্ন) প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মর্মে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র । ঠ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণক । ড) Download কৃত Applicant's Copy & Admit Card এর সত্যায়িত কপি। ২৮। প্রার্থীকে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে না । ২৯ । সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকুরীতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। এছাড়া নিয়োগের পূর্বে ডোপটেস্ট করা হবে। ডোপটেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে। ৩০। যেকোন তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। ৩১। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষনা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহন করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা যাবে *** শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। সিভিল সার্জন, নেত্রকোনার ওয়েবপোর্টাল প্রবেশ এর QR Code স-৭০৮ (১৯×৮) সিভিল সার্জন, নেত্রকোনার ওয়েবপোর্টাল টেলিটক পোর্টালে প্রবেশ এর QR Code 01 2028 (ডাঃ মোঃ সেলিম মিঞা) সিভিল সার্জন, নেত্রকোনা ও সদস্য সচিব ১৯-২০ তম গ্রেডের (পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেনী) জনবল নিয়োগ কমিটি, নেত্রকোণা। ফোনঃ +8802998827177

0 Comments