আবেদনের শেষ তারিখ : 18.04.2024
সূত্র:বাংলাদেশ প্রতিদিন - 03.04.2024
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ১। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব অর্থায়নে নিম্নবর্ণিত বিষয়সমূহের সৃষ্ট/শূন্য পদে স্থায়ী প্রভাষক এবং অন্যান্য ক্যাটাগরির কর্মচারী নিয়োগ করা হবে : শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ও বেতন স্কেল বিষয় ও পদ ক। স্থায়ী প্রভাষক : পরিসংখ্যান-০১ এবং অর্থনীতি-০১ জন খ। মিউজিক শিক্ষক/ কোরিওগ্রাফার গ। সাউন্ড সিস্টেম অপারেটর ঘ। পাম্প অপারেটর (১) সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী অনার্স ও মাস্টার্স যোগ্যতা সম্পন্ন। (২) কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। (৩) ইংরেজি ভার্সনে পাঠদানে সক্ষমতা থাকতে হবে। (৪) ইনডেক্স নম্বর/নিবন্ধনধারী অথবা ২০-৩-২০০৫ তারিখের পূর্বে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণকে অগ্রাধিকার দেয়া হবে। বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী মূল বেতন ২২,০০০/- - ৫৩,০৬০/- (গ্রেড-৯) (১) নৃত্যে অনার্স/মাস্টার্স অথবা যে কোনো বিষয়ে অনার্স বা মাস্টার্সসহ নৃত্যে ডিপ্লোমা ডিগ্রি। (২) নৃত্যের পাশাপাশি গান, আবৃত্তি ও অভিনয়সহ সকল সাংস্কৃতিক বিষয়ে সুস্পষ্ট ধারনা থাকতে হবে। (৩) কোরিওগ্রাফার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। (৪) যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। (৫) বয়স: ৩১-০৩-২০২৪ তারিখে বয়স অনূর্ধ্ব-৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী মূল বেতন: ১৬,০০০/- - ৩৮,৬৪০/- (গ্রেড-১০)। (১) এইচএসসি/ডিপ্লোমা/সমমান পরীক্ষায় পাস। শিক্ষাজীবনে কোনো স্তরেই ৩য় শ্রেণি/বিভাগ অথবা জিপিএ ২.৫০ এর নিচে গ্রহণযোগ্য হবে না। (২) সংশ্লিষ্ট পেশায় প্রশিক্ষণপ্রাপ্ত এবং পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। (৩) বয়স: ৩১-০৩-২০২৪ তারিখে বয়স অনূর্ধ্ব-৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী মূল বেতন: ৯,৩০০/- - ২২,৪৯০/- (গ্রেড-১৬)। (১) ন্যূনতম ৮ম শ্রেণি পাস। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। (২) বয়স: ৩১-০৩-২০২৪ তারিখে বয়স অনূর্ধ্ব-৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী মূল বেতন: ৮,২৫০/--২০,০১০/- (গ্রেড-২০)। ২। অন্যান্য সুবিধাদি। সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, সন্তোষজনক চাকরির ভিত্তিতে ইনসেনটিভ অ্যালাউন্স এবং কলেজের ভালো ফলাফলের ভিত্তিতে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষেত্রবিশেষে উৎসাহ ভাতা প্রদান করা হতে পারে। এছাড়া চাকরি স্থায়ী হলে কলেজের বিধি মোতাবেক কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে। ৩। আবেদনের নিয়মাবলি। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা এক কপি রঙিন ছবি এবং যে কোনো সিডিউল ব্যাংক হতে ক্রমিক নং ক-তে উল্লিখিত পদের জন্য ১০০০/- টাকা, খ পদের জন্য ৮০০/- টাকা, গ পদের জন্য ৬০০/- টাকা এবং ঘ পদের জন্য ৪০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) অধ্যক্ষ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট এর অনুকূলে আগামী ১৮ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ৪। নির্বাচনি পরীক্ষা। নির্বাচনি পরীক্ষার তারিখ ও সময় এসএমএস এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। আলাদাভাবে কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না এবং এ জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। যে কোনো আবেদন গ্রহণ/বাতিল/সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। অধ্যক্ষ জি-৭০২/২৪ (৫.৫X8)

0 Comments