আবেদনের শেষ তারিখ : 18.04.2024





সূত্র:বাংলাদেশ প্রতিদিন - 30.03.2024

আউট সোর্সিং পদ্ধতিতে ফিজিওথেরাপি টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ চিকিৎসা শাখা, পিলখানা, ঢাকা X ১। সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্ডার গার্ড বাংলাদেশ এ কর্মরত বিজিবি সদস্য ও তাদের পরিবারবর্গকে সকল ধরনের আধুনিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বিজিবি সদস্য ও তাদের পরিবারবর্গের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে আউট সোর্সিং পদ্ধতিতে অস্থায়ী পদে ০২ (দুই) জন (০১ জন পুরুষ এবং ১ জন মহিলা) ফিজিওথেরাপি টেকনিশিয়ান নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীগণ নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনপত্র দাখিল করতে পারবেন। শর্তাবলী: ক. . শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি, এইচএসসি পাশসহ বিএসসি ইন ফিজিওথেরাপি হতে হবে। গ. বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত। খ. বয়স: ২৫-৪০ বছর পর্যন্ত। ঘ. বেতন কাঠামো: আলোচনা সাপেক্ষে । ঙ. সপ্তাহে ০৬ দিন (সকাল ০৮২০ ঘটিকা হতে ১৪০০ ঘটিকা পর্যন্ত) নিরবিচ্ছিন্ন কর্তব্যে নিয়োজিত থাকতে হবে এবং প্রয়োজনবোধে থেরাপি শেষ না হওয়া পর্যন্ত। চ. যে কোন জরুরী মুহূর্তে অনকলের দায়িত্ব পালন করতে হবে। ২। আউট সোর্সিং এর মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বরসহ বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, ধর্ম, জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ, অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা (যদি থাকে) উল্লেখ করতে হবে। এছাড়াও আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদিসহ আগামী ১৮ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে ডাকযোগে অত্র দপ্তরে প্রেরণ করতে হবে। ক. শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ছায়াকপি। খ. ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার/১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্র/চারিত্রিক সনদপত্র। গ. ঘ. সদ্যতোলা ০২ (দুই) কপি পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি যা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত। জাতীয় পরিচয়পত্রের ছায়াকপি/জন্ম সনদপত্রের ছায়াকপি। ঙ. বাস্তব অভিজ্ঞতার সনদপত্র। ৩। প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই করতঃ উপযুক্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে। পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন যাতায়াত ভাতা দেয়া হবে না। নোট: বিলম্বে প্রাপ্ত আবেদনের উপর কোন কার্যক্রম গ্রহণ করা হবে না। জি-৭০৭/২৪ (৬ x ৪) 426 কাজী সামিউর রহমান এএমসি অতিরিক্ত পরিচালক (চিকিৎসা) মহাপরিচালকের পক্ষে টেলিফোন: ০২৯650132/01769600132