আবেদনের শেষ তারিখঃ 31.03.2024




সূত্রঃ যুগান্তর : 07.03.2024




www.jobsbd.top

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা জজের কার্যালয় নেত্রকোণা

স্মারক নং- ৭৫/জে.সি.এন

তারিখ :

০১ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ ১৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ

নিয়োগ বিজ্ঞপ্তি

জেলা ও দায়রা জজ আদালত, নেত্রকোণা-এর নিম্নবর্ণিত শূন্য পদগুলি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার নিমিত্ত প্রত্যেকটি পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত চাকুরীর আবেদন ফরমে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ক্রঃ নং

পদের নাম অফিস সহকারী কাম-

পদ সংখ্যা

কম্পিউটার অপারেটর

(নিম্নমান সহকারী/নিম্নমান

(এক)

সহকারী কাম-কম্পিউটার

বেতন স্কেল ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে Word Processing/Data Entry Typing ইত্যাদির গতি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন ১৫ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে। যে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

মুদ্রাক্ষরিক

জারিকারক

(এক)

নিরাপত্তা প্রহরী

(নৈশ প্রহরী)

(এক)

৮৫০০-২০৫৭০/- (গ্রেড-১৯) ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)

অষ্টম শ্রেণী পাশ হতে হবে।

২।

৩।

81

৫।

৬।

৭।

উপরে বর্ণিত পদসমূহ নিয়োগের ক্ষেত্রে সকল প্রার্থীকে জেলা জজ, নেত্রকাণা বরাবর আবেদন করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯ ডিসেম্বর, ২০১৪ তারিখের ০৫.১১০.০০০০.০০.০০.০৮৯.১৪-০১নং স্মারকে জারিকৃত চাকরির নির্ধারিত আবেদন ফরম এবং ০২ (দুই) কপি প্রবেশপত্র যথাযথভাবে পূরণক্রমে আগ্রহী প্রার্থীগণকে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে আগামী ৩১/০৩/২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাক/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পৌছাতে হবে। আবেদনপত্রের নমুনা ও প্রবেশপত্র জেলা জজ আদালত, নেত্রকোণা এর ওয়েবসাইট (http://netrakona.judiciary.gov.bd) এর নোটিশ হতেও ডাউনলোড করা যাবে।

প্রার্থীর বয়স ০৬/০৩/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা এবং পুত্র/কন্যার পুত্র/কন্যার ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

চাকুরীরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে।

আবেদনপত্রের সাথে সোনালী ব্যাংক লিঃ/সোনালী ব্যাংক পিএলসি এর যে কোন শাখা হতে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (নিম্নমান সহকারী/নিম্নমান সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক) পদের জন্য ২০০/- টাকা এবং জারিকারক ও নিরাপত্তা প্রহরী (নৈশ প্রহরী) পদের জন্য ১০০/- টাকা ১-২১০১-০০০১-২০৩১ কোডে অনলাইন চালানের মাধ্যমে জমা প্রদান করে রশিদ সংযুক্ত করতে হবে। দরখাস্তের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে :- (সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবি ও সিলমোহর থাকতে হবে)

(ক) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি রঙিন ছবি।

(খ) সকল শিক্ষাগত যোগ্যতা, কোটা ও অভিজ্ঞতার প্রমাণস্বরূপ সনদপত্রসমূহের সত্যায়িত ফটোকপি।

(গ) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

(ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশনের চেয়ারম্যান/মেয়র/কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

(2)

জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান অনুযায়ী সকল প্রকার কোটা সংরক্ষণ করা হবে।

৮। প্রত্যেক দরখাস্তের সহিত ৯.৫" x ৪.৫ ́ আকৃতির ১৫/- টাকার ডাকটিকেট সম্বলিত প্রার্থীর বর্তমান ঠিকানাযুক্ত ফেরত খাম সংযুক্ত করতে

৯।

হবে।

মৌখিক পরীক্ষার সময়ে প্রার্থী/প্রার্থিণীদের সকল শিক্ষাগত যোগ্যতার ও অন্যান্য সনদের মূলকপি অবশ্যই প্রদর্শন করতে হবে। ১০। খামের উপরে স্পষ্ট অক্ষরে আবেদনকারীর নাম, ঠিকানা, পদের নাম, কোটার নাম (কোটা যদি থাকে) অবশ্যই লিখতে হবে।

১১।

সকল পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণ করা হবে।

১২। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত সকল আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

১৩। কোন প্রার্থী ভুয়া/জাল/তঞ্চকীমূলক কাগজ প্রদর্শন করে নিয়োগ লাভ করলে পরবর্তীতে কর্তৃপক্ষের গোচরীভূত হলে কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে তার নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

১৪। লিখিত/মৌখিক পরীক্ষার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১৫।

যে কোন সংগত কারণে কর্তৃপক্ষ আবেদনপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

১৬। এই বিজ্ঞপ্তি আংশিক/সম্পূর্ণ বাতিল করার এবং প্রয়োজনবোধে পদসংখ্যা কমানো অথবা বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ডিজি-৪৫৮/২৪ (১২ x 8 )

স্বাঃ/- (শরাফ উদ্দিন আহমেদ)

সভাপতি, বাছাই কমিটি

বিচারক (যুগ্ম জেলা জজ) ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, নেত্রকোণা