আবেদনের শেষ তারিখ : 30.04.2024
সূত্র: প্রথম আলো - 29.03.2024
প্রথম আলো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ৩ হাজার ১৭ পদে নিয়োগ চাকরি-বাকরি প্রতিবেদক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত জনবল নিয়োগের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ১৫ ক্যাটাগরির পদে মোট ৩ হাজার ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ৩ হাজার ১৭ জনের মধ্যে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ৫ জন, সার্ভেয়ার পদে ২৭২, ট্রাভার্স সার্ভেয়ার পদে ১০, কম্পিউটার পদে ১৩, ড্রাফটসম্যান কাম এরিয়া এক্সিমেটর কাম সিটকিপার পদে ২৯৫, ড্রাইভার পদে ১২, নাজির কাম ক্যাশিয়ার পদে ১৭ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২১ জন, পেশকার পদে ৩৭৮, রেকর্ডকিপার পদে ২৯১, খারিজ সহকারী পদে ৪৭৪, যাঁচ মোহরার পদে ৪২২, কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে ৪৮০, অফিস সহায়ক পদে ১৮২ ও চেইনম্যান পদে ১৪৫ জন নিয়োগ দেওয়া হবে। বয়সসীমা ২৪ মার্চ ২০২৪ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে | সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটে র(http:// dlrs.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs. query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৪ 29/03/2024 Common Pg 17

0 Comments