আবেদনের শেষ তারিখ : 18.03.2024

 

 



www.jobsbd.top
পরকার
*
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) মহাখালী, ঢাকা-১২১২
টেলিফোনঃ +৮৮০২-২২২২৮০৩৭৬, +৮৮০২-২২২২৯৮৭৯৬, +৮৮০২-৫৮৮১২২৩৩ ফ্যাক্সঃ +৮৮০২-২২২২৮০৪৪০
ই-মেইলঃ info@iedcr.gov.bd ওয়েবসাইটঃ www.iedcr.gov.bd
স্মারক নং- আইইডিসিআর/প্রশা-৩(নিয়োগ)/২০২৪/২/
নিয়োগ বিজ্ঞপ্তি
IEDCR
তারিখ: 22/02/202৪খ্রিঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক নং- ৪৫.০১.০০০০.১৪০.১১.০১২.২১-৩০০৭, তারিখ: ০৩/১২/২০২৩ খ্রিঃ তারিখ এর পরিপত্র অনুযায়ী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এ গ্রেডভিত্তিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে অনলাইনে (Online) দরখাস্ত আহবান করা যাচ্ছে;
ক্রমিক
পদের নাম
নং
পদের সংখ্যা
বয়স
বেতন গ্রেড ও ফেল
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
2.
৩.
8.
০১ (এক) টি ১৮-৩০
| কাম কম্পিউটার
বৎসর
সাঁট-মুদ্রাক্ষরিক
অপারেটর
| গাড়ি চালক ০২ (দুই)-টি ১৮-৩০
(জাতীয় বেতন
স্কেল ২০১৫
অনুযায়ী)
৫.
১৪ তম গ্রেড টাঃ ১০২০০-২৪৬৮০
বৎসর
১৫তম গ্রেড টাঃ ৯৭০০-২৩৪৯০
অফিস সহকারী ০১ (এক) টি ১৮-৩০ কাম কম্পিউটার
মুদ্রাক্ষরিক
বৎসর
১৬তম গ্রেড
টাঃ ৯৩০০-২২৪৯০
8.
সহকারী হিসাব ০১ (এক) টি ১৮-৩০
রক্ষক
বৎসর
১৬তম গ্রেড টাঃ ৯৩০০-২২৪৯০
আবেদন করার নিয়মাবলী/শর্তাবলী:
৬.
(ক) যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে।
(খ) শর্টহ্যান্ড লিখনে প্রতি মিনিটে গতি বাংলায় ৫০ ও ইংরেজীতে ৮০ শব্দ এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিং-এ প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ গতি সম্পন্ন হতে হবে। ক) যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(খ) ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স অত্যাবশ্যক
(গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার
পাবেন।
(ক) যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(খ) কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি (১) বাংলাঃ প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ (২) ইংরেজীঃ প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ।
(ক) যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা ।
যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন
৭.
(ক) সরকারি/বেসরকারি এতিমখানার নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল বিভাগের অন্তর্গত প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
(খ) ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চাঁদপুর, কুমিল্লা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, ঝিনাইদহ, ঝালকাঠি, | পিরোজপুর, বরগুনা, পটুয়াখালি সহ মোট ১৭ (সতের)-টি জেলা ব্যতীত অবশিষ্ট সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
১। সাধারণ আবেদনকরী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর (আবেদন জমা দেওয়ার শেষ তরিখে)। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানের সন্তান (নাতি-নাতনি) বয়সসীমা ১৮-৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়;
২। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক)-টি করে সত্যায়িত (সরকারি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক) ফটোকপি প্রার্থীকে দাখিল করতে হবে:
(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদসমূহ ও প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসমূহের ফটোকপি সরকারি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
(খ) সরকারি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ০৬ (ছয়) মাসের অধিক পুরাতন ছবি গ্রহণযোগ্য নয় ।
(গ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ড-এর স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রের সত্যায়িত কপি ।
(ঘ) মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবীর সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি । (ঙ) শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা বা পুত্র/কন্যার পুত্র/কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
(চ) আবেদনকারী মুক্তিযোদ্ধার সন্তান-এর সন্তান (নাতি/নাতুনি) হলে আবেদনকারী কে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এর সন্তান (নাতি/নাতনি) মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/পৌরসভার কাউন্সিলর কর্তৃক মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;
(ছ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ।
(জ) জন্ম সনদের সত্যায়িত ফটোকপি ।
(ঝ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের প্রিন্টেড রঙিন কপি (Applicant's Copy)।
(ঞ) প্রবেশ পত্রে রঙিন ছবিযুক্ত ফটোকপি বা প্রবেশপত্রের রঙিন কপি ব্যতীত ফটোকপি/সাদাকালো কপি গ্রহণযোগ্য নয়; (প্রবেশপত্রের রঙিন কপি ছাড়া প্রার্থী কোনো লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না) ।
(ট) সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ।
(ঠ) চাকুরি থেকে অব্যাহতি নিতে হলে সরকারী বিধিমোতাবেক ইস্তফা প্রদান করবে এই মর্মে সম্মতিপত্র ।
(ড) একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না ।
৩। অনলাইনে আবেদন এবং টাকা জমা দেওয়ার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না ।
৪। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা নিয়োগ পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিলসহ তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
৫। সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী সকল প্রকার কোটা সংরক্ষণ করা হবে।
৬। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না ।
৭। এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
৮। বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও আইইডিসিআর এর ওয়েবসাইট (www.iedcr.gov.bd) - এ পাওয়া যাবে।
৯। লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।
১০। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।
১১। যথাযথ কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই যে কোনো প্রার্থীর আবেদনপত্র বাতিল করার ক্ষমতা রাখেন।
১২। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী;
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://ieder.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। এছাড়া ফরম পূরণ, জমাদানের নির্দেশাবলী এবং অন্যান্য প্রযোজ্য শর্ত ও তথ্যাবলীসমূহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি আইইডিসিআর-এর ওয়েবসাইট (www.iedcr.gov.bd) - এ পাওয়া যাবে।
আবেদনের সময়সীমা নিম্নরুপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: 27/02/202৪ খ্রি: তারিখ; সকাল ১০:০০ টা।
ii. Online-এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ১৮/০৩/২০২৪ খ্রি: তারিখ; বিকাল ০৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে
SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন ।
(খ) Online আবেদনপত্রে তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ গ্রন্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে ।
(গ) Online-এ আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন ।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে পরবর্তীতে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে, পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদনের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি USER ID দেয়া থাকবে এবং টঝউজ ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই)-টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং- ০১ (এক) থেকে ০৪ (চার) পদের প্রতিটির জন্য ২০০/- টাকা ও টেলিটকের-এর সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ সর্বমোট ২২৩/-(দুইশত তেইশ) টাকা (অফেরতযোগ্য) পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না । প্রথম SMS: IEDCR<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: IEDCR ABCDEF
Reply: Applicant's Name, Tk. 223 / - Will be charged application fee. Your PIN is 12345678. To Pay Fee: Type IEDCR <space> YES <space> PIN and send to 16222 নম্বরে। দ্বিতীয় SMS: IEDCR<space> YES <space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: IEDCR YES 12345678
Reply: Congratulation Applicant's Name, Payment Completed Succesfully for IEDCR Application for the Post of xxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxx).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://iedcr.teletalk.com.bd অথবা website: www.iedcr.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোন SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বারে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা মোতাবেক তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন কপি Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল অপারেটর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID,Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন ।
(i) User ID জানা থাকলে: IEDCR <space> HELP <space> USER <space> User ID & send to 16222. Example: IEDCR HELP USER ABCDEF
(ii) PIN Number জানা থাকলে IEDCR <space> HELP <space>PIN<space> PIN No & send to 16222.
Example: IEDCR HELP PIN 12345678
(ঝ) Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে ১২১ নম্বর-এ অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যেতে পারে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট
এর ওয়েবসাইটে প্রবেশের QR code
স-৪৩৭ (২০x৪)
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট
এর টেলিটক পোর্টালের QR code
(অধ্যাপক ডাঃ তাহমিনা শিরীন পিএইচডি) পরিচালক
ফোন নম্বর: ৮৮০২-222262270