আবেদনের শেষ তারিখ : 16.03.2024

 


 



www.jobsbd.top
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন
দুর্নীতিবিষয়ক জাতীয় খানা জরিপ ২০২৩ জরিপকর্মী আবশ্যক
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ 'দুর্নীতিবিষয়ক জাতীয় খানা জরিপ ২০২৩' পরিচালনার উদ্দেশ্যে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে স্বল্পমেয়াদে ‘মাঠ তত্ত্বাবধায়ক (অপারেশন/কোয়ালিটি কন্ট্রোল)' এবং 'মাঠ তথ্য সংগ্রহকারী' পদে উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে ।
১.
-
মাঠ তত্ত্বাবধায়ক (অপারেশন/কোয়ালিটি কন্ট্রোল): ন্যূনতম ৩০ জন সময়: এপ্রিল ২০২৪ জুলাই ২০২৪ (কমপক্ষে ৬০ দিন) মাঠ তত্ত্বাবধায়ক (অপারেশন/কোয়ালিটি কন্ট্রোল) পদে আবেদনের যোগ্যতা:
■ প্রার্থীকে স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে, স্নাতকোত্তর বা সমমান ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে । সামাজিক বিজ্ঞান অনুষদের যে কোনো বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে । শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা জিপিএ ২.০ এর কম (এসএসসি/এইচএসসি) এবং সিজিপিএ ২.৫ এর কম (স্নাতক/স্নাতকোত্তর) গ্রহণযোগ্য নয়;
■ জরিপ কাজে মাঠ পরিদর্শন ও তদারকি এবং তথ্য সংগ্রহে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
■ বিশেষ করে সুশাসন ও দুর্নীতিবিষয়ক জরিপের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে; আবেদনকারীর এমএস অফিস এবং জরিপ সংক্রান্ত তথ্য সংগ্রহের মোবাইল অ্যাপ ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে;
■ জরিপের প্রয়োজনে প্রার্থীর ই-মেইল অ্যাকাউন্ট এবং তথ্য সংগ্রহের জন্য অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন (স্ক্রিন সাইজ সর্বনিম্ন ৪.৫ ইঞ্চি,
4G Support এবং সর্বনিম্ন অ্যান্ড্রয়েড ভার্সন ১০, মোবাইল-ব্যাটারি কমপক্ষে ৩৫০০ মিলি এ্যাম্পিয়ার/একাধারে কমপক্ষে ৭-৮ ঘণ্টা মোবাইল ব্যবহার করার ব্যবস্থা) থাকতে হবে;
• ০১ এপ্রিল ২০২৪ তারিখে প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর হতে হবে ।
মাঠ তত্ত্বাবধায়কের ভাতা ও প্রাসঙ্গিক বিষয়াদি:
■ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের জন্য ৪০ জনকে আহ্বান করা হবে এবং প্রশিক্ষণের মূল্যায়নের প্রেক্ষিতে ৩০ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচন করা হবে;
• মাঠ পর্যায় দৈনিক কর্মভাতা ১০০০ টাকা, আবাসন ভাতা ৯০০ টাকা, খাদ্য ভাতা ৭৫০ টাকা এবং মাঠ পর্যায়ে যাতায়াত ভাতা ৪৫০ টাকা হারে প্রদান করা হবে । উল্লেখ্য, যাতায়াত ভাতা সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য ছুটির দিনে প্রযোজ্য নয়;
■ মোবাইল ফোনের বিল বাবদ মাসিক ৪০০ টাকা এবং জরিপের নির্ধারিত মোবাইল অ্যাপ ব্যবহারের জন্য ইন্টারনেট বিল বাবদ মাসিক ৪০০ টাকা ভাতা প্রদান করা হবে;
■ সর্বশেষ কর্ম এলাকা থেকে ঢাকায় ফেরত আসার ও যাওয়ার (দূরবর্তী ভ্রমণে নন-এসি বাস/ট্রেন/লঞ্চ মাধ্যমে) প্রকৃত পরিবহন খরচ টিআইবির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে;
■ প্ৰশিক্ষণ চলাকালীন সকল প্রর্থী দৈনিক ৪০০ টাকা ভাতা পাবেন; দূরযাত্রার ক্ষেত্রে বাসস্থান থেকে প্রশিক্ষণ স্থান এবং প্রশিক্ষণ স্থান থেকে বাসস্থান প্রযোজ্য হবে;
■ কোনো ধরনের ভাতা অগ্রীম প্রদান করা হবে না (প্রশিক্ষণ সংক্রান্ত ভাতাসমূহ সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রদান করা হবে এবং মাঠপর্যায়ের ভাতাসমূহ প্রতি ১৫ দিন অন্তর অন্তর প্রদান করা হবে);
• Tax Identification Number (TIN) সার্টিফিকেট সরবরাহ করতে হবে;
■ সকল প্রকার ভাতা ইলেকট্রনিক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করা হবে, বিধায় নির্বাচিত প্রার্থীদের নিজ নামে ব্যাংক/বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে।
২. মাঠ তথ্য সংগ্রহকারী: ন্যূনতম ১০০ জন সময়: এপ্রিল ২০২৪ - জুলাই ২০২৪ (কমপক্ষে ৬০ দিন)
মাঠ তথ্য সংগ্রহকারী পদে আবেদনের যোগ্যতা:
প্রার্থীকে স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে, সামাজিক বিজ্ঞান অনুষদের যেকোনো বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে । শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা জিপিএ ২.০ এর কম (এসএসসি/এইচএসসি) এবং সিজিপিএ ২.৫ এর কম (স্নাতক/স্নাতকোত্তর) গ্রহণযোগ্য নয়;
• জরিপ কাজে মাঠ থেকে তথ্য সংগ্রহে বিশেষ করে সুশাসন ও দুর্নীতিবিষয়ক জরিপের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে; ■ আবেদনকারীর এমএস অফিস এবং জরিপ সংক্রান্ত তথ্য সংগ্রহের মোবাইল অ্যাপ ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে;
■ জরিপের প্রয়োজনে প্রার্থীর ই-মেইল অ্যাকাউন্ট এবং তথ্য সংগ্রহের জন্য অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন (স্ক্রিন সাইজ সর্বনিম্ন ৪.৫ ইঞ্চি, 4G Support এবং সর্বনিম্ন অ্যান্ড্রয়েড ভার্সন ১০, মোবাইল-ব্যাটারি কমপক্ষে ৩৫০০ মিলি এ্যাম্পিয়ার/একাধারে কম্পক্ষে ৭-৮ ঘণ্টা মোবাইল ব্যবহার করার ব্যবস্থা) থাকতে হবে;
■ ০১ এপ্রিল ২০২৪ তারিখে বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর হতে হবে ।
মাঠ তথ্য সংগ্রহকারীর ভাতা ও প্রাসঙ্গিক বিষয়াদি:
■ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের জন্য ১২০ জনকে আহ্বান করা হবে এবং প্রশিক্ষণের মূল্যায়নের প্রেক্ষিতে ১০০ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচন করা হবে;
■ মাঠ পর্যায় দৈনিক কর্মভাতা ৮০০ টাকা, আবাসন ভাতা ৭০০ টাকা, খাদ্য ভাতা ৭৫০ টাকা এবং মাঠ পর্যায়ে যাতায়াত ভাতা ৩৫০ টাকা হারে প্রদান করা হবে । উল্লেখ্য যাতায়াত ভাতা সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য ছুটির দিনে প্রযোজ্য নয়;
■ মোবাইল ফোনের বিল বাবদ মাসিক ৩০০ টাকা এবং জরিপের নির্ধারিত মোবাইল অ্যাপ ব্যবহারের জন্যে ইন্টারনেট বিল বাবদ মাসিক ৪০০ টাকা ভাতা প্রদান করা হবে;
■ সর্বশেষ কর্মএলাকা থেকে ঢাকায় ফেরত আসার ও যাওয়ার (দূরবর্তী ভ্রমণে নন-এসি বাস/ট্রেন/লঞ্চ মাধ্যমে) প্রকৃত পরিবহন খরচ টিআইবির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে;
■ প্রশিক্ষণ চলাকালীন সকল প্রার্থী দৈনিক ৪০০ টাকা ভাতা পাবেন; দূরযাত্রার ক্ষেত্রে বাসস্থান থেকে প্রশিক্ষণ স্থান এবং প্রশিক্ষণ স্থান থেকে বাসস্থান প্রযোজ্য হবে;
■ কোনো ধরনের ভাতা অগ্রীম প্রদান করা হবে না (প্রশিক্ষণ সংক্রান্ত ভাতাসমূহ সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রদান করা হবে এবং মাঠপর্যায়ের ভাতাসমূহ প্রতি ১৫ দিন অন্তর অন্তর প্রদান করা হবে);
• Tax Identification Number (TIN) সার্টিফিকেট সরবরাহ করতে হবে;
■ সকল প্রকার ভাতা ইলেকট্রনিক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করা হবে, বিধায় নির্বাচিত প্রার্থীদের নিজ নামে ব্যাংক/বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে ।
আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই উল্লিখিত নির্দেশনা অনুযায়ী টিআইবির ওয়েবলিংক (https://recruitment.ti bangladesh.org)- এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীদের মধ্য হতে বাছাইকৃতদের প্রতিযোগিতামূলক মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে ।
আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ ২০২৪