আবেদনের শেষ তারিখ : 14.04.2024
আবেদনের শুরু তারিখ : 20.03.2024
সূত্র : কালবেলা 17/03/2024
গণ প্রজাতন্ত্রী
**
বাংলাদেশ
সরকার
*
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব শাখা) চট্টগ্রাম www.chittagong.gov.bd
স্মারক নং : ০৫.42.1500.302.03.087.24-৩৭১
“নিয়োগ বিজ্ঞপ্তি”
তারিখ : ১৩ মার্চ ২০২৪ খ্রি.
ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার ০৭ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখের ৩১.00.0000.046.11. ০০৯.১৯.৫২৪ সংখ্যক স্মারক পত্রের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের রাজস্ব শাখাসহ ১৫টি | উপজেলা ভূমি অফিস, ০৬টি সার্কেল ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস সমূহে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফরমে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে (http://dcctg.teletalk.com.bd ওয়েব সাইটের) মাধ্যমে চট্টগ্রাম জেলার স্থায়ী নাগরিক হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
ক্রমিক পদের নাম পদের সংখ্যা
নম্বর
বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল, ২০১৫
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
অনুযায়ী)
অফিস সহায়ক
২৯
(উনত্রিশ)টি (স্থায়ী
গ্রেড-২০ ৮২৫০-২০০১০/-
রাজস্ব)
কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ।
আবেদনের শর্তাবলী
০১। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ০২। প্রার্থীর বয়সসীমা ২০.০৩.২০২৪ খ্রি. তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য নহে।
০৩। অসত্য/ভুল তথ্য সংবলিত/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত / প্রদত্ত কোন তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোন পর্যায়ে বা নিয়োগপ্রাপ্তির পরেও অসত্য/ভুয়া প্রমাণিত হলে তার আবেদন/নির্বাচন/নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা/ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৪। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সকল প্রকার সনদ পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) এর কপি;
খ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কার্পোরেশন এর কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র;
গ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;
ঘ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সন্তানের পিতা/মাতা অথবা পিতা/মাতার পিতা/মাতা এর মুক্তিযোদ্ধা সনদপত্র;
৫) প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ সিটি কর্পোরেশন এর কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র; এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রিকৃত এতিমখানা/শিশুসদন কর্তৃক প্রদত্ত সনদপত্র;
5
ছ) প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
জ)
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এ মর্মে জেলা কমান্ডেন্ট আনসার ও ভিডিপি কর্তৃক প্রদত্ত সনদপত্র; ঝ) উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/জেলা প্রশাসক দপ্তর কর্তৃক প্রদত্ত উপজাতীয় পরিচয় বিষয়ক সনদপত্র;
ঞ) প্রার্থীকে তার কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ / প্রমাণপত্রের সনদ; ট) ডাউনলোডকৃত Applicant copy এর সত্যায়িত কপি;
লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি য়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
০৫। এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদসমূহ পূরণে “ভূমি মন্ত্রণা
বিধিমালা,২০২১” অনুসরণ করা হবে। এতদ্ব্যতীত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
০৬। চাকুরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে।
০৭। নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবীর প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না।
০৮। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/ পরিমার্জন/সংযোজন/বিয়োজন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
০৯। উপর্যুক্ত তথ্যাদি মোতাবেক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষায় এবং লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান করা হবে।
১০। নিয়োগকৃত পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক আরোপিত শর্তাবলী প্রযোজ্য হবে। ১১। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না ।
১২। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না ।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
১৪। ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dcctg.teletalk.com.bd এই ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপঃ
অনলাইনে আবেদনপত্র গ্রহণের শুরুর তারিখ ২০.০৩.২০২৪ খ্রি. সকাল ১০.০০ টা এবং শেষ তারিখ: ১৮.০৪.২০২৪ খ্রি. রাত ১২.০০ ঘটিকা। উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online - এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।
খ, অনলাইন আবেদনপত্রে প্রার্থীতার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০ pixel) এ রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel ) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ.
Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঞ) Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে Teletalk নম্বর থেকে 121 নম্বরে অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ওয়েবসাইট http://dcctg.teletalk.com.bd এবং www.chittagong.gov.bd-তে পাওয়া যাবে। এছাড়া বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল ফেসবুক পেইজে https://www.facebook.com/alljobsbd Teletalk প্রবেশ করে মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd এই ই-মেইলে যোগাযোগ করা যাবে (Mail / মেসেজ এর Subject-এ Organization Name: DCCTG, Post Name, Applicant's User ID ও contact number অবশ্যই উল্লেখ করতে হবে)। (ট) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না; (ঠ) ডিক্লারেশন : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য এবং প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে;
*** শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে আগ্রহী প্রার্থীদের সতর্কতার সাথে অনলাইনে যথাযথভাবে আবেদন ফরম পূরণ এবং নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে ফি জমাদান সহ সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।
জেলা প্রশাসক চট্টগ্রাম এর ওয়েব সাইটে
প্রবেশ এর QR Code
জিসি-২৭৪/০৩/২৪ (১৩)
জেলা প্রশাসক চট্টগ্রাম এর টেলিটক পোর্টালের QR Code
শীতার
আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান
জেলা প্রশাসক চট্টগ্রাম
ফোন: ০৩১-৬১৯৯৯৬, ফ্যাক্স : ০৩১-৬৩৫২৭২ ই-মেইল :dcchittagong @mopa.gov.bd

0 Comments