আবেদনের শেষ তারিখ : 14.03.2024

 

 







স্মারক নং-বিএমআরসি/নিয়োগ/২০২৪/৪৮
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)
বিএআরসি ভবন. মহাখালী, ঢাকা-১২১২
নিয়োগ বিজ্ঞপ্তি
তারিখঃ ১৫/০২/২০২৪ইং
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)-এর নিম্নবর্নিত শূন্য পদ সমূহে লোক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
ক্রমিক নং
পদের নাম
পদের সংখ্যা
(1)
(2) বৈজ্ঞানিক কর্মকর্তা
(3)
বেতনস্কেল (জাতীয় বয়স বেতনস্কেল-২০১৫) (১৪/০৩/২৪ইং) (8) (৫)
০২ (দুই) টি ২২০০০-৫৩০৬০/-
অনূর্ধ্ব ৩০
(গ্রেড-০৯)
বৎসর
বৎসর
বৎসর
২। কম্পিউটার অপারেটর ০২ (দুই) টি ১১০০০-২৬৫৯০/-
অনূর্ধ্ব ৩০
(গ্রেড-১৩)
৩।
ক্যাশিয়ার
| ০১ (এক) টি ১০২০০-২৪৬৮০/-
অনূর্ধ্ব ৩০
(গ্রেড-১৪)
81
লাইব্রেরী এ্যাটেনডেন্ট ০১ (এক) টি ৮৮০০-২১৩১০/-
অনূর্ধ্ব ৩০
৫ ।
লিফটম্যান
(গ্রেড-১৮) ০২ (দুই) টি ৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮)
বৎসর
অনূর্ধ্ব ৩০
৬।
বাবুর্চি
৮।
৭। বাবুর্চি সহায়ক নিরাপত্তা প্রহরী
০১ (এক) টি ৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮) | ০১ (এক) টি ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০) ০২ (দুই) টি | ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)
অনূর্ধ্ব ৩০
অনূর্ধ্ব ৩০
অনূর্ধ্ব ৩০
বৎসর
বৎসর
বৎসর
বৎসর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
(৬)
(ক) বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এমবিবিএস বা বিডিএস ডিগ্রী অথবা
(খ) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বায়োলজিক্যাল সাইন্স/পরিসংখ্যানে স্মাতকোত্তর ডিগ্রী। (গ) এমপিএইচ অথবা গবেষণা কাজে ন্যূনতম ৩ বৎসরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী।
(খ) কম্পিউটারে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজী টাইপিংয়ে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে । (গ) সংশ্লিষ্ট কাজে ০২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক ডিগ্রী । (খ) ক্যাশিয়ার পদে ০২ বৎসরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। (গ) কম্পিউটারে কাজ করার দক্ষতা।
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) সংশ্লিষ্ট কাজে ০৫ বছরের অভিজ্ঞতা থাকিতে হবে।
(গ) টেকনিক্যাল ট্রেনিং প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে ।
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট/৮ম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (খ) রান্নার কাজে ০৩ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট/৮ম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (খ) রান্নার কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট/৮ম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে।
(গ) অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।
প্রার্থীদের জন্য পালনীয় শর্তাবলী ও জ্ঞাতব্য বিষয় সমূহঃ
১। উল্লিখিত পদ সমূহে আবেদনকারীগণকে সাদা কাগজে “চেয়ারম্যান, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি), বিএমআরসি ভবন, মহাখালী, ঢাকা-১২১২” বরাবর আবেদন করতে হবে।
২।
আবেদনপত্রে আবেদনকারীর পূর্ণ জীবন বৃত্তান্ত যথাঃ (ক) প্রার্থীর পূর্ণ নাম বাংলায় ও ইংরেজীতে (Capital Letter), (খ) পিতা/স্বামীর নাম, (গ) মাতার নাম, (ঘ) পদের নাম, (ঙ) স্থায়ী ঠিকানা, (চ) বর্তমান ঠিকানা, (ছ) জন্ম তারিখ, (জ) ১৪/০৩/২০২৪ইং তারিখে বয়স, (ঝ) ধর্ম, (ঞ) জাতীয়তা, (ট) শিক্ষাগত যোগ্যতা, (ঠ) অভিজ্ঞতার বিবরণ, (ড) জাতীয় পরিচয় পত্রের নম্বর, (ঢ) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর এবং (ণ) ই-মেইল এড্রেস ও মোবাইল/ফোন নম্বর উল্লেখ করতে হবে। আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর স্বাক্ষর থাকতে হবে এবং প্রত্যেকটি ছবির পেছনে প্রার্থীর নাম থাকা আবশ্যক ।
৩। প্রার্থীগণকে আবেদনপত্রের সাথে (ক) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি, (খ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, (গ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে নাগরিকত্বের সনদপত্র, (ঘ) প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।
৪ । কোন বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের অধীন কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি বা সমমানের গ্রেড প্রাপ্ত আবেদনকারীর আবেদন গ্রহণযোগ্য নয় ।
৫। শিক্ষাগত যোগ্যতা থাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষায় অ্যাপিয়ার্ড প্রার্থীগণের আবেদন বিবেচনা করা হবে না।
৬। চাকুরীতে নিয়োজিত অথবা বিভাগীয় প্রার্থীদেরকে অবশ্যই স্ব স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
৭। আবেদনকারীকে খামের উপর পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। একজন আবেদনকারী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না।
৮। প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত যথাযথ সনদপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
৯। এসএসসি বা সমমানের ও জেএসসি বা সমমানের পরীক্ষার সনদের ভিত্তিতে প্রার্থীর বয়সসীমা নির্ধারিত হবে ।
১০। নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারী বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) এর কর্মচারী চাকুরী প্রবিধানমালা অনুযায়ী নিয়ন্ত্রিত হবেন।
১১। “বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ”-এর অনুকূলে জনতা ব্যাংকের যে কোন শাখা হতে ক্রমিক নং ১ নং পদের জন্য ১০০০/- টাকা এবং ২ থেকে ৮ নং পদসমূহের জন্য ৫০০/- টাকার (অফেরৎযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে ।
১২। প্রার্থীর আবেদনপত্র খাম বন্ধ অবস্থায় অবশ্যই রেজিষ্ট্রি ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে অথবা ব্যক্তিগতভাবে সরাসরি নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে আগামী ১৪/০৩/২০২৪ইং তারিখ বিকাল ০৪:০০ ঘটিকার মধ্যে পৌঁছাতে হবে। উক্ত তারিখ বা সময়ের পরে ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না ।
১৩। প্রাপ্ত আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র যোগ্য প্রার্থীদেরকে পরীক্ষার জন্য ডাকা হবে। অসত্য/ভূয়া তথ্য সম্বলিত / অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণভাবে পূরণকৃত আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল করা যাবে। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ।
১৪ । সম্পূর্ণরূপে যোগ্যতা, নিরপেক্ষতা ও স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। যেকোন ব্যক্তিগত যোগাযোগ ও তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
১৫। বিভাগীয় প্রার্থী নিয়োগের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
১৬। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে ।
চেয়ারম্যান
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ