আবেদনের শেষ তারিখ : 01.04.2024
সূত্র : সমকাল 15/03/2024
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)
চট্টগ্রাম-৪২২৫, বাংলাদেশ
নং-সিভাসু/রেজি:/প্রশা/নি.বি.-৫৮৩/২০১৯/৫২৯
তারিখ: ১৪/০৩/২০২৪ খ্রি.
নিয়োগ বিজ্ঞপ্তি
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত পদের বিপরীতে উল্লিখিত বেতন স্কেলে শূন্য পদ পূরণের | লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের (পুরুষ/মহিলা) নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।
ক্র: নং
পদের নাম ও বেতন স্কেল
প্রভাষক: ফিশ বায়োলজি এন্ড বায়োটেকনোলজি
স্কেল: ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯) [মাৎস্যবিজ্ঞান অনুষদ]
পদ সংখ্যা
(১) পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি, পদের যোগ্যতা/অভিজ্ঞতা, প্রার্থীর জন্য প্রযোজ্য শর্তাবলী ও জ্ঞাতব্য বিষয়সমূহ এবং নির্ধারিত আবেদন ফরম (application Form) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cvasu.ac.bd) হতে ডাউনলোড/সংগ্রহ করা যাবে।
(২) বর্ণিত পদের জন্য ৭০০/- (সাতশত) টাকা (অফেরৎযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার-এর মূল কপি (জনতা ব্যাংক লি:, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় শাখা, চট্টগ্রাম হতে উত্তোলনযোগ্য হতে হবে) আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
(৩) নির্ধারিত আবেদন ফরমসহ সকল কাগজপত্র (A4 সাইজ) সম্বলিত পৃথক ৯ (নয়) সেট আবেদনপত্র আগামী ০১/০৪/২০২৪ তারিখ (অফিস চলাকালীন)-এর মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রেজিষ্ট্রার অফিসে পৌঁছাতে হবে। হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
(৪) প্রয়োজনে পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি, আবেদনপত্র গ্রহণ/বাতিলকরণ, শর্তাদির স্পষ্টায়ন/শর্ত শিথিলকরণ, নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল নির্ধারণ এবং নিয়োগ সংক্রান্ত ব্যাপারে যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
Pc-401/24 (4"x3)
মীর্জা ফারুক ইমাম রেজিষ্ট্রার

0 Comments