আবেদনের শেষ তারিখ : 14.03.2024





সূত্রঃ যায় যায় দিন 25.02.2024 




jobsbd.top

নিয়োগ বিজ্ঞপ্তি

স্মারক নংঃ জিজেইউএস/নিঃ/ভোঃ/২৪/৭০৯৪ তারিখ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিঃ। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং-০০৫৫২-০১১১১- ০০২৭৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও নোয়াখালী জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতাসম্পন্ন সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত পদের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ক্রঃ নং

পদের নাম

পদের

বেতন

বয়স

শিক্ষাগত যোগ্যতা

সংখ্যা

জুনিয়র ফিল্ড অফিসার

১০০টি

প্রথম ০৬ মাস ১৫০০০ টাকা (শিক্ষানবিশকালীন)

সর্বোচ্চ

৩৫ বছর

শিক্ষানবিশকাল সমাপ্ত হলে

| সংস্থার নিয়মিত বেতন কাঠামো

অনুযায়ী ২৯৪০০/- টাকা

স্নাতক পাস। সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ থাকতে হবে;

সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া

হবে।

প্রদান করা হবে।

শর্তাবলী

১। আগামী ১৪/০৩/২০24 ইং তারিখের ৫.০০ টার পূর্বে আবেদনপত্র নির্বাহী পরিচালক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) আলতাজের রহমান সড়ক, চরনোয়াবাদ, ভোলা বরাবর পৌঁছাতে হবে।

২। দরখাস্তের সাথে বায়োডাটা (মোবাইল নম্বরসহ) সদ্য তোলা ২ কপি ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি, কাজের অভিজ্ঞতা সনদের ফটোকপি ও ২০০/- (দুইশত) টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডার/ যে কোন তফসিলভুক্ত ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

৩। প্রার্থীকে বাইসাইকেল চালনায় মানসিকতা ও পারদর্শী হতে হবে।

৪। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।

৫। কর্তৃপক্ষ যে কোন দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

৬। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় প্রার্থীদের জামানত বাবদ ফেরতযোগ্য ১২০০০/- (বারো হাজার) টাকা জামানত প্রদান করতে হবে।

৭। বেতন ছাড়াও লাঞ্চ সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসবভাতা ২টি, বৈশাখী ভাতা, কর্মী কল্যাণ তহবিল ও গ্রাচুইটি সুবিধা আছে।

৮। কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বিঃ দ্রঃ এ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য জনাব মোঃ জাকির হোসেন, মুঠোফোন নং- (০১৭২৭৯৭২২২০) এর সাথে যোগাযোগ করা যেতে পারে।

নির্বাহী পরিচালক গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।